তাজকিয়ার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘পত্রপটে প্রিয়নবী (দঃ)’ পুরস্কার বিতরণ সম্পন্ন

 

তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায় ‘তাজকিয়া’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে আয়োজিত ব্যতিক্রমধর্মী চিঠি লিখন প্রতিযোগিতা ‘পত্রপটে প্রিয়নবী (দঃ)’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২ অক্টোবর ২০২৬ খ্রি., শুক্রবার, নগরীর কাজীর দেউরি জিয়া স্মৃতি জাদুঘর সেমিনার হলে তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ ইসতাকুর আনোয়ার রাহিব-এর সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক নাঈম-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সহসভাপতি মুজাম্মেল আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন বারীয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী।
প্রধান অতিথির বক্তব্যে মুজাম্মেল আহমেদ তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও চিন্তাশক্তিকে ইতিবাচক ও কল্যাণমুখী কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নৈতিক ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে জ্ঞাননির্ভর একটি আদর্শ প্রজন্ম গড়ে তুলতে হবে। ‘পত্রপটে প্রিয়নবী’ তরুণদের লেখনী, মনন ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান বক্তা হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারী তাঁর বক্তব্যে প্রিয়নবী হযরত মুহাম্মদ (দঃ)-এর পবিত্র জীবন, চরিত্র ও আদর্শকে তরুণ প্রজন্মের জন্য অনুসরণীয় পথ হিসেবে তুলে ধরেন। জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধের সমন্বিত চর্চার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য আসিফ আমান শাফায়েত, তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি মোহাম্মদ আইমন রানা জিহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হাসান, দপ্তর সম্পাদক মোহাম্মদ মোরশেদ, মিশন-১ সম্পাদক সানজিম সারোয়ার রাকিব, মিশন-২ সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নূর মোহাম্মদ প্রমুখ।
এছাড়াও তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহসভাপতি নুরুল হাসনাত, সহসভাপতি শেখ মুবিনুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবরার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল্লাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ বোরহান উদ্দিন, সহ অর্থ সম্পাদক থেন থেন অভি, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মীর্জা, প্রচার সম্পাদক সৈয়দ মাঈনুদ্দিন জিসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ হাসানুল করিম, সহ গবেষণা ও প্রকাশনা সম্পাদক নাইমুর জুবায়ের চৌধুরী, ছাত্রকল্যাণ সম্পাদক ইয়াসিন হোসেন রীজভী, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আহমেদ কামার, কার্যকরী পরিষদের সদস্য আহাসান হাবীব জিসান, মোঃ জোবায়েদ মিয়া রোহান, মোঃ আজিজ হোসেন, শেখ ইরফান, মোঃ শরীয়তুল্লাহ, মোহাম্মদ আরমান উদ্দিন, মোঃ ইমরুজ হোসাইন, নজম উদ্দীন আশরাফ, ইফতেখার হোসেন রিয়াদ, সম্পদ, রিফাতসহ বিভিন্ন পর্যায়ের তাজকিয়ান ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। তরুণদের অন্তর্গত অনুভূতি, ভালোবাসা ও শ্রদ্ধার অক্ষরগুলো এদিন যেন মিলিত হয়েছিল এক অভিন্ন অনুরাগের পত্রপটে—প্রিয়নবী (দঃ)-এর প্রতি ভালোবাসার এক নান্দনিক প্রকাশে।
সবশেষে মিলাদ, দরূদ, দোয়া ও মুনাজাতের মাধ্যমে তাজকিয়ার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘পত্রপটে প্রিয়নবী (দঃ)’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।