
তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার নবগঠিত পর্ষদের অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৫ জুলাই ২০২৬, শনিবার বিকাল ৪টায় নগরীর ২ নম্বর গেইটস্থ তাজকিয়া কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মোঃ ইসতাকুর আনোয়ার রাহিব-এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি আয়মন রানা জিহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইরফান হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রুহুল্লাহ, মিশন–১ সম্পাদক মুহাম্মদ সানজিম সারোয়ার রাকিব, মিশন–২ সম্পাদক মুহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, মিশন–৪ সম্পাদক সৈয়দ জিয়াউল করিম, সাংস্কৃতিক সম্পাদক নূর মোহাম্মদ। অনুষ্ঠানে নবগঠিত মহানগর পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন করা হয়। একই সঙ্গে দক্ষ, সুশৃঙ্খল ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি সাংগঠনিক কাঠামো গঠন করা হয়।