
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্যোগ ও বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান।
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত পরিবারের মাঝে ১৬ জুলাই (বৃহস্পতিবার) খাদ্যসাপণ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
ছাত্র নেতাকর্মীদের পক্ষ থেকে জানানো হয়, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত এ কর্মসূচির আওতায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণকালে ছাত্রদলের নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী সময়ে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারাও এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান বলেন, ‘ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে মানুষের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা, মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর প্রমুখ।