
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রশিক্ষিত যুব সংস্থা (প্রযুস)-এর উদ্যোগে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।রবিবার (১ নভেম্বর) দুপুরে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর কার্যালয়ে নানা কর্মসূচি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশিক্ষিত যুব সংস্থা (প্রযুস)-এর সেক্রেটারি মাস্টার মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রযুস কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আবু মুছা।
বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আব্দুল হান্নান আলম, কর্মকর্তা মো. জাহান উদ্দিন ও খাজা খোরশেদ আলম চিশতি, প্রযুসের কেন্দ্রীয় নেতা ডা. রাজিব এবং সংগঠনের সহসভাপতি ইঞ্জিনিয়ার আজিমুল হক।সাংবাদিক মো: আকতার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন, বেকারত্ব নিরসন ও অর্থনৈতিক অগ্রগতিতে দক্ষ যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।যুবকদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারি উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে যুব উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সময়োপযোগী ও কর্মমুখী করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যক্ষ ডা. রাগেব উদ্দীন রাকিব, যুব উন্নয়ন অধিদপ্তরের পাপড়ী সেনগুপ্তা ও ফারহানা আক্তার এবং মো. মিছবাহ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের চট্টগ্রাম-এর বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, চিফ রিপোর্টার আরফান উদ্দিন, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ মজুমদার, স্টাফ রিপোর্টার শাহ জালাল, অপরাধ দমন-এর সাবাব, এ.বি.এম. গিয়াস উদ্দিন, সাংবাদিক এস. এম. ইলিয়াস ইমরুল, সোহেল তাজ, ফৌজুল রাহাদ চৌধুরী এবং দৈনিক সবুজ বাংলাদেশ-এর মো. আকতার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, যুব সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণের প্রসার এবং জাতীয় উন্নয়নে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।