চট্টগ্রাম পুলিশ সুপারের সঙ্গে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সৌজন্য সাক্ষাৎ

 সাংবাদিক উন্নয়ন সংস্থা (বিএসইউএস) চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মাসুদ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

 

 

সৌজন্য সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিক-পুলিশের সমন্বিত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

 

 

এ সময় বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে পুলিশ সুপারকে শুভেচ্ছা জানানো হয় এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

 

সাক্ষাৎ শেষে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মাসুদ আলম বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যক্রমের সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।