রেলওয়ে শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের জন্মদিন উদযাপন

রেলওয়ে শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের জন্মদিন উপলক্ষে চট্টগ্রামে কেক কেটে শুভেচ্ছা ও শুভকামনা জানানো হয়েছে। এ আয়োজনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

 

এ সময় উপস্থিত সবাই মো. মমিনুল ইসলাম মামুনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। পরে জন্মদিনের কেক কেটে আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুজিব উদ্দিন ও মনিরুল ইসলাম বাবু, সহ-সাধারণ সম্পাদক মোস্তাক, ক্রীড়া সম্পাদক নাদিমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মো. মমিনুল ইসলাম মামুন দীর্ঘদিন ধরে রেলওয়ের শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং সংগঠনের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকদলের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ। জন্মদিন উপলক্ষে উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করেন।