বিশ্ব পরিবেশ দিবসে বহদ্দারহাট চত্বরে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৃক্ষরোপণ কর্মসূচি

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার আয়োজনের প্রস্তুতি উপলক্ষে নগরের বহদ্দারহাট চত্বরে গতকাল ৫ জুন, শুক্রবার, বিকাল চারটায় বৃক্ষরোপণ ও জনসাধারণের মাঝে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সহসভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক পরিবেশ সংগঠক এম এ সবুর।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, বাংলাদেশ আজ পরিবেশ সংকটের মুখে। বৈশ্বিক উষ্ণতায় চরম সহিষ্ণুহীন বাংলাদেশের পরিবেশের অবস্থায়। বিশেষ করে পাহাড়, নদী, সাগর পরিবেশ সংকটের মুখে পড়ায় এবং অবাধে পলিথিক-প্লাস্টিকের ব্যবহারের ফলে বাংলাদেশের জলবায়ু সংকট দিনদিন তীব্রতর হয়ে উঠছে। এই সংকট মোকাবিলায় ও জলবায়ুর বিরূপ পরিস্থিতি কাটিয়ে উঠতে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরো জোরালো করতে হবে।
এম এ সবুর আরো বলেন, সমুদ্র উপকূলবর্তী নান্দনিক নৈসর্গিক চট্টগ্রাম হওয়ার পরেও অপরিকল্পিত উন্নয়ন কর্মযজ্ঞের ফলে চট্টগ্রামের প্রাকৃতিক অবয়ব পুরোদমে বিনষ্ট হয়েছে। এর দায় আমাদের সকলকেই নিতে হবে।এ সময় সংগঠনের সভাপতি পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য মো. মুজিবুর রহমান, সদস্য মো. সোহেল তাজ, চট্টগ্রাম সাংবাদিক এসোসিয়েশনের সদস্য রতন বড়ুয়া, সমাজকর্মী একরামুল হক বাবুল, নজরুল ইসলাম, নুরুল আলম, আবদুল মান্নান।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বহদ্দারহাট চত্বরের পুলিশ বক্সের বিপরীতে মিড আইল্যান্ডে বিভিন্ন ধরনের ৩০টি চারা রোপণ এবং ১৯০টি চারা জনসাধারণের হাতে তুলে দেওয়া হয়।