মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ঈদ পরবর্তী সভায় ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত|

বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও বাংলাদেশের একমাত্র মানবতার নিবন্ধিত রাজনৈতিক সংগঠন ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের উপস্থিতিতে ঈদ পরবর্তী মত বিনিময় সভা মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম মহানগর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে| উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী প্রকৃত ধারার গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও একুশে পদক প্রাপ্ত তাফছিরুল কোরআন মাশাহিদুলে ঈমানের প্রনেতা, পবিত্র বোখারী শরীফের বাংলা ব্যখ্যাগ্রন্থ তাফহিমুল বোখারি শরীফের প্রণেতা, ওস্তাজুল ওলামা, শায়খুল হাদিস, ইমামে আহলে সুন্নাত, পীরে হাক্কানী, ওলিয়ে রাব্বানী- হজরত আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ , প্রধান উপদেষ্টাঃ- বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব।আল্লামা ইমাম হায়াত দেশ, ধর্ম, গণতন্ত্র ও জীবনের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান| তিনি বলেন, “একমাত্র মানবতার রাজনীতিই পারে রাষ্ট্র ও গণতন্ত্রকে রক্ষা করতে|” তিনি বলেন, দেশের মজলুম ও বিক্ষুব্ধ মর্মাহত জনগণ এখন নিরাপত্তাহীনতায় আছে| বর্তমান পরিস্থিতিতে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী মব সন্ত্রাসের প্রভাব, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে চরম হুমকির মুখে ফেলেছে| কেউ ঈমানসম্মতভাবে আল্লাহতাআলার হাবীব প্রাণাধিক প্রিয়নবীকে না চিনলে না বুঝলে তাকে হত্যা নয় জ্ঞান ও ভালোবাসার মাধ্যমে বুঝাতে হয়| আর ওয়াবি সালাফি মদুদিবাদ তালেবান ইত্যাদি মোনাফেকি দল মূলতঃ নিজেরাই শাণে রেসালাতের দুশমন, ওদের বাতিল আকিদা কথা ও কাজ সবকিছুই শাণে রেসালাতের বিপরীত| এমনকি শাণে রেসালাতে বিদ্বেষমূলক অবমাননা করলেও তাকে খুন করা ইসলামের শিক্ষা নয়, ইসলামের একমাত্র শিক্ষা মিথ্যা ও শত্রুতার জ্ঞান ভিত্তিক আদর্শিক মোকাবিলার মাধ্যমেই সত্যের দুশমনদের ষড়যন্ত্র প্রতিহত করা|হত্যা করে শাণে রেসালাতের বিরুদ্ধে বিদ্বেষমূলক অবমাননা কখনোই বন্ধ করা যায় নাই যাবে না| আল্লামা ইমাম হায়াত বলেন, কথায় কথায় খুন করার কথা বলা ও হত্যাযজ্ঞ ঘটানো প্রাণাধিক প্রিয়নবীর শাণে অবমাননা এবং ইসলামকে কলংকিত ও ধ্বংস করার এক জঘন্য ষড়যন্ত্র| সত্য ও মানবতার বিরুদ্ধে মিথ্যা-অবিচারের ধারক বিভিন্ন ধর্মের নামে অধর্ম উগ্রবাদ ও বস্তুবাদি অপশক্তির একক গোষ্ঠীবাদি দস্যুতন্ত্রের যুদ্ধের মুখে দুনিয়াব্যাপী খুন-ক্ষুধা-সন্ত্রাস-হিংস্রতা-পরাধীনতা-অধিকারহীনতা -নির্মম ধ্বংসযজ্ঞে অন্তহীন আতংক-ক্রন্দন-হাহাকার-আর্তনাদ থেকে মুক্তির একমাত্র উপায় সর্বজনীন মানবতার মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & state & world of universal humanity, given by beloved holy Rasul ) গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমেই ফিরে আসতে পারে সত্য ও মানবতার সার্থক ঈদ| ঈমান-দ্বীন রক্ষায় এবং মিল্লাত ও মানবতার মুক্তি সাধনায় সর্বজনীন মানবিক রাষ্ট্রব্যবস্থা ও মুক্ত মানবতার অখন্ড বিশ্বব্যবস্থার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান|মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস ১০ ই মহররম শাহাদাতে কারবালা দিবস সকল ইউনিটে সফল ভাবে পালন করতে সকলকে আহবান জানিয়ে আল্লামা ইমাম হায়াত বলেন, মিথ্যা-অবিচার – স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহা শাহাদাত, মুসলিম মিল্লাতের মহান জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস |বদর ওহোদ কারবালার পক্ষ ও বিপক্ষ এবং শিক্ষা চেতনা এক ও অভিন্ন উল্লেখ করে তিনি বলেন, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ ও মহান আওলিয়াকেরাম যুগ থেকে যুগান্তরে চিরন্ত্রন সত্যের ধারাবাহিকতা যাদের পূর্ণাংগ পথ ও দিশা থেকে বিচ্যুত হয়ে অপশক্তির বিনাশী প্রক্রিয়ায় আত্মসমর্পনই সত্য ও মানবতার বিপর্যয়ের প্রধান কারণ| তিনি বলেন, মহান শাহাদাতে কারবালার নির্দেশনায় তথা পবিত্র কলেমার দিকদর্শনে এবং ন্যায় অন্যায়ের মানবিক মাপকাঠিতেই জীবন ও দুনিয়ার ইতিহাসের সব ঘটনা ও আবর্তন বিবর্তন বিচার ও মূল্যায়ন করতে হবে না হয় সত্য ও জীবনের বিরূদ্ধে অপশক্তির অন্যায় অবিচার-পাশবতা স্বৈরচারের প্রক্রিয়ায় আত্মসমর্পন হবে এবং অপশক্তিই বিজয়ী থাকবে|

দয়াময় আল্লাহতাআলার অপার রহমতে দুনিয়ায় মানব জীবনে মহান প্রিয়নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের দান ও লক্ষ্য বাস্তবায়নে শাহাদাতে কারবালার শিক্ষা ও নির্দেশনায় দুনিয়াব্যাপী বিরাজমান মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ ভিত্তিক একক গোষ্ঠিবাদী রাষ্ট্রব্যবস্থা ও জীবন বিধ্বংসী বিশ্বব্যবস্থার কবল থেকে মুক্তির লক্ষ্যে সত্য-সুবিচার-মানবতা-অধিকার ভিত্তিক সর্বজনীন মানবিক সমাজ-রাষ্ট্র-বিশ্বব্যবস্থা খেলাফতে ইনসানিয়াত গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার গ্রহনের জন্য ইমাম হায়াত সবার প্রতি আহবান জানান|