নির্বাচন পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত

অদ্য ১৯/০২/২০২৬ খ্রি. দুপুর ০২.০০ ঘটিকায় দামপাড়াস্থ সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে।নির্বাচন পরবর্তী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং মাহে রমজান উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

সভায় আসন্ন মাহে রমজানকে সামনে রেখে শপিং মল, বিপণিবিতান, কাঁচাবাজার ও জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। বিশেষ করে ইফতার ও তারাবিহ নামাজের সময় গুরুত্বপূর্ণ মসজিদ ও আশপাশের এলাকায় টহল জোরদার করার কথা বলা হয়।এছাড়াও নগরীর যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। গুরুত্বপূর্ণ সড়ক, শপিং জোন ও বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।থানা এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল টহল, চেকপোস্ট কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ প্রদান করা হয়। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।এসময় সভায় সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নোতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।