চট্টগ্রামের লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ বিষয়ক কর্মসূচি

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসন, লোহাগাড়া উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও বন বিভাগ, চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় গতকাল ৯ ফেব্রুয়ারি, সোমবার, বিকাল ৩ টায় লোহাগাড়া উপজেলাধীন চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়ন-সংরক্ষণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স. ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোছাইন। উদ্বোধক ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আমিন, আরবি বিভাগের সহকারী অধ্যাপক ওলিউল ইসলাম, সহকারী শিক্ষক মোজাম্মেল হক, সহকারী মৌলভী আবদুল হামিদ, জাবেদ হোসেন, হাদিস বিভাগের প্রভাষক কফিল উদ্দীন।এ সময় আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক আবদুল হাফিজ ফারুকী, মোহাম্মদ আবদুল্লাহ, আজিম উদ্দিন, জালাল উদ্দিন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজিব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (অর্থ ও হিসাব) আকতার হোসেন শাকিল, সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, আলী আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে মাদরাসার অধ্যক্ষ ফারুক হোছাইন বলেন, দুইশত বছরের প্রাচীন চুনতী হাকিমিয়া কামিল (এমএ) মাদরাসায় পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে ফুলের চারা রোপণ-বিতরণ কর্মসূচি পালন করে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স ইতিহাসের একটি মাইলফলক সৃষ্টি করেছে। এই মাদরাসা চট্টগ্রামের একটি প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং যা পাহাড়বেষ্টিত নান্দনিক পরিবেশে অবস্থিত। এখানে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফুলের চারা ও খেজুর গাছের চারা বিতরণ করে একটি প্রশংসনীয় কাজ দেখিয়েছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ মাদরাসা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে শতাধিক চারা বিতরণ করা হয়।