
বগুড়ায় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বগুড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর) দুপুর ১টায় বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও মো. জাহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করা হয়।