​ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভাধীন কুমার নদে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।‘নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজন কমিটি’র উদ্যোগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে পৌনে ছয়টা পর্যন্ত নদীজুড়ে চলে এ রোমাঞ্চকর প্রতিযোগিতা।

 

​উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

 

​প্রতিযোগিতা বাস্তবায়নে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান এবং সদস্য সচিব হিসেবে ছিলেন বিএনপি নেতা মুন্সি মোহাম্মদ মনিরুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান এবং দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন সরণ।

 

​এছাড়াও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি ওসমান মুন্সি, পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ শাওন বিশ্বাস, ভাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ গোলাম কিবরিয়া বিশ্বাস এবং নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দসহ বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারও উৎসুক জনতা। অনুষ্ঠানে সার্বিক আইনশৃঙ্খলা তত্ত্বাবধানে পুলিশ বাহিনী তৎপর ভূমিকা পালন করে।

 

​নৌকা বাইচকে কেন্দ্র করে কুমার নদের দুই পাড়ে হাজারও দর্শনার্থীর ঢল নামে। বাইচ শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। ঐতিহ্য ও উদ্দীপনার এ আয়োজনে পুরো ভাঙ্গাজুড়ে এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠান শেষে ভাঙ্গা প্রেস ক্লাবের সাংবাদিকদের পেশাদার ও সার্বিক ভূমিকায় সন্তুষ্ট হয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল প্রেস ক্লাবের অনুকূলে উপহার হিসেবে একটি ৫০ ইঞ্চি টিভি তুলে দেন।