
শোকাহত পরিবারের পাশে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকও কর্মচারী দলের
কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মরহুম মনিরুল ইসলাম বাবুর শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে তাঁর বাসায় ছুটে যান চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব আবু সুফিয়ান, সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক জনাব ইয়াসিন চৌধুরী লিটন।
প্রিয় সহযোদ্ধা মনিরুল ইসলাম বাবুর পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ সময় মরহুমের পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মামুন,সহ সভাপতি মো:মুজিব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিঠু, সহ সাধারন সম্পাদক মো:মুস্তাক, ক্রিড়া সম্পাদক মো:নাদিম সহ চট্টগ্রামস্থ শাখা কমিটির নেতৃবৃন্দ।
মরহুম মনিরুল ইসলাম বাবু ভাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও সহযোদ্ধা। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। মরহুম মনিরুল ইসলাম বাবু ভাইয়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।