চট্টগ্রামে রেলপথ সচিবকে রেলওয়ে শ্রমিক দলের ফুলেল শুভেচ্ছা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ধূমপান ও তামাকমুক্ত রেল পরিষেবা গড়ে তোলার লক্ষ্য এবং সিআরবি রেলওয়ে জেনারেল হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচিসহ হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে চট্টগ্রাম আগমন করেছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয়।
​আজ ১৫ আগস্ট শনিবার চট্টগ্রাম সফরকালে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব মোঃ মমিনুল ইসলাম মামুন-এর নেতৃত্বে সচিব মহোদয়কে উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও বরণ করে নেওয়া হয়।

 

​দিনব্যাপী এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের পক্ষ থেকে সচিব মহোদয়ের সাথে থেকে সার্বিক সহযোগিতা প্রদান এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়।
​কর্মসূচিতে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম।

 

 


​এছাড়াও এ সময় চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।