তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে রেলওয়ে শ্রমিক দলের চট্টগ্রাম সিজিপিওয়াই (জেটি) শাখার জমকালো অভিষেক সম্পন্ন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চট্টগ্রামে শুভ আগমন উপলক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, চট্টগ্রাম সিজিপিওয়াই (জেটি) শাখার নবগঠিত কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠান অদ্য ৯ আগস্ট টাইগার পাস মোড়ে এ ই এন অফিসে ২০২৬ ইং উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নুরুল আলম বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মমিনুল ইসলাম মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মুজিব উদ্দিন ও মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় শাখার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওপেন লাইন শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মোঃ ইমরুল চৌধুরী, চিনকী আস্তানা শাখা (ফেনী)-এর সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ষোলোশহর শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মোঃ শাহিন আলম, সিআরবি শাখার সদস্য সচিব মোঃ এ টি এম সোহেল রানা, কারখানা শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মোঃ সোহেল মাহমুদ, ডিআরএম শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মোঃ সাইফুল আলম রিগেন এবং সদস্য সচিব সিজিপিওয়াই শাখার সদস্য সচিব মোঃ বশির আহমেদসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মমিনুল ইসলাম মামুন বলেন, রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, “নবগঠিত এই শাখাগুলো রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। কোনো বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। শ্রমিক-কর্মচারীদের যেকোনো ন্যায্য ও যৌক্তিক দাবিতে আমরা সর্বদা ঐক্যবদ্ধভাবে পাশে থাকব।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা নবগঠিত সিজিডি ও সিজিপিওয়াই (জেটি) শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে নবগঠিত শাখাগুলোর নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।