মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনায় নিয়োজিত অফিসার-ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম জেলার বাঁশখালী, হাটহাজারী ও ফটিকছড়ি থানা এলাকার বিভিন্ন ভেন্যু পরিদর্শন উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে নিয়োজিত অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে পৃথকভাবে ব্রিফিং প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো. মাসুদ আলম, বিপিএম মহোদয় ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 

আজ ৮ আগস্ট ২০২৬ খ্রি., মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে হাটহাজারী থানাধীন পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়, ফটিকছড়ি এলাকার ফটিকছড়ি সরকারি কলেজ এবং বাঁশখালী এলাকার আব্দুর রশিদ কমিউনিটি সেন্টার নির্ধারিত তিনটি ভেন্যুতে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত অফিসার-ফোর্সদের পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হয়।

 

ব্রিফিংকালে পুলিশ সুপার মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে নিরাপদ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে গৃহীত নিরাপত্তা পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার-ফোর্সকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিষ্ঠা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

 

এদিকে মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে তিনটি ভেন্যু ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে ভেন্যুগুলোতে প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে। এ সময় পুলিশ সুপার মহোদয় নির্ধারিত ভেন্যু পরিদর্শন করেন এবং উপস্থিত সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

 

মাননীয় প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ সফরকে ঘিরে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব ও সেবামূলক পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।