চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, চট্টগ্রাম ওপেন লাইন শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মামুন। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি সমুন্নত রাখা, শৃঙ্খলা বজায় রাখা এবং রেলওয়ে কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

চট্টগ্রাম ওপেন লাইন শাখার আহ্বায়ক মোঃ ইমরুল চৌধুরী এবং সদস্য সচিব মোঃ আবু বক্করের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান দিদার, সহ-সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হোসেন স্বপন, রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিনকি আস্তানা শাখার সভাপতি মোঃ মোখলেছুর রহমান, সিজিডি শাখার আহ্বায়ক মোঃ নুরুল আলম বাবুল, ষোলশহর শাখার সভাপতি মোঃ শাহীন আলম, কারখানা শাখার সদস্য সচিব মোঃ সোহেল মাহমুদ, ডিআরএম শাখার সদস্য সচিব মোঃ সাইফুল আলম রিগেনসহ বিভিন্ন শাখা থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।