
চট্টগ্রাম বিভাগের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও সেবামূলক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঘোষিত বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সমর্থন, সফল ও বাস্তবায়নের লক্ষ্যে মাস ব্যাপী বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এ্যাড ভিশন বাংলাদেশের পক্ষে। পাঁচ জুন আন্তর্জাতিক পরিবেশ দিব সফল করতে চট্টগ্রামে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশ। সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, দূষণের প্রতিবাদে আরো পদক্ষেপ গ্রহণ করতে হবে । সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী নূর মোহাম্মদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মাসুদ রানা পরিবেশ রক্ষার্থে দিকনির্দেশনা প্রণয়ন করেন।
এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নগরীর একটি রেস্টুরেন্টে পরিবেশ বাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুক্রবার ১৯ জুন সন্ধ্যায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক গণমাধ্যম কর্মী রতন বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সংগীত শিল্পী মাসুদ রানা ।প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ট্রেজারার মানবাধিকার সংগঠক ড. লায়ন সানাউল্লা।
প্রধান আলোচক ছিলেন মানবাধিকার নেতা ও ফুলকলি ফুড প্রোডাক্টস এর জিএম এম এ সবুর।
উদ্বোধক ছিলেন বিশিষ্ঠ ব্যাবসায়ী ও পরিবেশবিদ রোটারিয়ান এম এ আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশ এর উপদেষ্ঠা ও পরিবেশবিদ খলিলুর রহমান, নান্দনিক চট্টলার সভাপতি ইলিয়াছ রিপন, সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ব্যাবসায়ী সাজেদুল করিম মিল্টন, ফুলের হাসি স্কুলের প্রধান শিক্ষিকা সাবরিনা আফরোজা, নুরুল হুদা চৌধুরী ।
উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের সাধারন সম্পাদক কালিম শেখ, শিক্ষক কুতুব উদ্দিন বখতেয়ার, শিক্ষক আবু সুফিয়ান, লিটন বড়ুয়া। সাংবাদিক আক্তার হোসেন সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিগন।
সব শেষে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য পাঁচজন পরিবেশ কর্মীকে স্মারক সম্মাননা প্রদান করা হয়।পরিবেশ রক্ষার্থে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া।