এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন

‘শিক্ষা, ঐক্য, মুক্তি’—এই মূলমন্ত্রকে ধারণ করে এগিয়ে চলা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-এর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ (এক) বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

গত ১১ মে ২০২৬ তারিখে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সংগঠনটির দক্ষিণাঞ্চলের সাংগঠনিক সম্পাদক মাহির আলম-এর সুপারিশক্রমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নবগঠিত আংশিক কমিটিতে আব্দুল বাছির নাঈমকে আহ্বায়ক ,আব্দুল্লাহ আল কাফিকে সদস্য সচিব ও মুহাম্মদ মঈন উদ্দীনকে মুখ্য সংগঠক করা হয়, উক্ত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয় ওমর ফারুক ও মোহাম্মদ নকিবুল ইসলামকে,সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রাখা হয় রাকিব আহমেদ ও মোহাম্মদ আজমগীরকে।

বিজ্ঞপ্তিতে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।