ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার আয়োজনে পথশিশু ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও আলোচনা সভা

শুক্রবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত লিটল স্টার প্লে স্কুল মিলনায়তনে সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ আনিছ সাহেবের সভাপতিত্ব ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল বাছির নাঈমের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ইসমাইল হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখার সহকারী ম্যানেজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মফিজুর রহমান এবং লোমেন একাডেমির পরিচালক আব্দুল্লাহ সহ অনেকে।
এসময় সংগঠনের সম্পাদক মন্ডলীর সহ-সভাপতি আমিনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এইচ.এম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রাজা, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মহিউদ্দিন রাফি, পরিবেশ বিষয়ক সম্পাদক রাকিব, মোহাম্মদ সিফাত, রবিউল ইসলাম ও জাবেদসহ অনেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় ইরান-ইসরায়েল যুদ্ধ বন্ধ করতে বিশ্ববাসীর প্রতি আহবান জানানো হয়। ফিলিস্তিনসহ বিশ্বে নিপীড়িত মানবতার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। পবিত্র রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব নিয়েও সম্মানিত অতিথি ও সম্পাদকবৃন্দ আলোচনা করেন। আলোচনা সভা শেষে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
উল্লেখ্য যে, আলোচনা সভা ও ইফতার মাহফিল শুরু হওয়ার পূর্বে অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করা হয়।