
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কক্সবাজার শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২০ আগস্ট সংগঠনের নেতা শুভঙ্কর দের সভাপতিত্বে এই বর্ণাঢ্য আয়োজনের সূচনা ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম।
এ ছাড়া চট্টগ্রামসহ বিভিন্ন আঞ্চলিক শাখা কমিটির শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
চট্টগ্রাম সিজিপিওয়াই শাখা: সভাপতি মোঃ নুরুল আলম বাবুল।ওপেন লাইন শাখা (চট্টগ্রাম): সভাপতি মোঃ ইমরুল চৌধুরী
চিনকী আস্তানা শাখা (ফেনী): সভাপতি মোঃ মোখলেছুর রহমান।চট্টগ্রাম ষোলোশহর শাখা: সভাপতি মোঃ শাহিন আলম।সিআরবি শাখা: সদস্য সচিব মোঃ এ টি এম সোহেল রানা
চট্টগ্রাম ডিআরএম শাখা: সদস্য সচিব মোঃ সাইফুল আলম রিগেন।অন্যান্য নেতৃবৃন্দ: সদস্য সচিব মোঃ বশির আহমেদসহ বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার আদায় এবং সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তব্য শেষে শুভঙ্কর দে-কে সভাপতি এবং আমান ইকবাল-কে সাধারণ সম্পাদক করে ঘোষিত কক্সবাজার শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।