তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে রেলওয়ে শ্রমিক দলের চট্টগ্রাম সিজিপিওয়াই (জেটি) শাখার জমকালো অভিষেক সম্পন্ন

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চট্টগ্রামে শুভ আগমন উপলক্ষে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, চট্টগ্রাম সিজিপিওয়াই (জেটি) শাখার নবগঠিত কমিটির জমকালো অভিষেক অনুষ্ঠান অদ্য ৯ আগস্ট টাইগার পাস মোড়ে এ ই এন অফিসে ২০২৬ ইং উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ নুরুল আলম বাবুল।

 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোঃ মমিনুল ইসলাম মামুন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোঃ মুজিব উদ্দিন ও মোঃ মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমদ এবং ক্রীড়া সম্পাদক মোঃ নাদিম।

​এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় শাখার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ওপেন লাইন শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মোঃ ইমরুল চৌধুরী, চিনকী আস্তানা শাখা (ফেনী)-এর সভাপতি মোঃ মোখলেছুর রহমান, ষোলোশহর শাখা (চট্টগ্রাম)-এর সভাপতি মোঃ শাহিন আলম, সিআরবি শাখার সদস্য সচিব মোঃ এ টি এম সোহেল রানা, কারখানা শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মোঃ সোহেল মাহমুদ, ডিআরএম শাখা (চট্টগ্রাম)-এর সদস্য সচিব মোঃ সাইফুল আলম রিগেন এবং সদস্য সচিব সিজিপিওয়াই শাখার সদস্য সচিব মোঃ বশির আহমেদসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ মমিনুল ইসলাম মামুন বলেন, রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

​তিনি আরও বলেন, “নবগঠিত এই শাখাগুলো রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। কোনো বিভেদ নয়, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে। শ্রমিক-কর্মচারীদের যেকোনো ন্যায্য ও যৌক্তিক দাবিতে আমরা সর্বদা ঐক্যবদ্ধভাবে পাশে থাকব।


​অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা নবগঠিত সিজিডি ও সিজিপিওয়াই (জেটি) শাখার নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে নবগঠিত শাখাগুলোর নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।