চট্টগ্রাম মহানগর এনসিপির ১৬৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চট্টগ্রাম মহানগরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এ ১৬৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিবসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিভিন্ন পর্যায়ের নেতাদের অন্তর্ভুক্ত করে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ঘোষিত কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক করা হয়েছে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল।যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ডা. মালেকা আফরোজ, আজোয়াদ হায়দার, ডা. এ আর খান, জয়নাল আবেদিন সিআইপি, মো. কামরুল কায়েস চৌধুরী, জিয়া রনি, মোহাম্মদ আব্দুল আজিজ, এস এম ওসমান গনি, সৈয়দ এহসানুল হক, মোহাম্মদ ফজলে মোনায়েম, শিব্বির আহমদ রাশেদ, গিয়াস উদ্দিন (খন্দকার জুয়েল), জিয়াউল হাসান, অ্যাডভোকেট ওমর ফারুক এবং মোহাম্মদ ফয়সাল।

সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত মুখ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন।সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক।

যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. এম আর রহমান মাবরুর, এম এ আলী আশিক, মোহাম্মদ আজাদ চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক, সাদিয়া আফরিন, ওমর ফারুক যুবরাজ, মো. সরোয়ার কামাল, মোহাম্মদ সরওয়ার আলম, বদিউল আলম, মোহাম্মদ সোহরাব চৌধুরী, সাঈদ ইমরান মামুন, ইকবাল মাসুদ, আরাফাত হোসেন, মোহাম্মদ জামাল উদ্দীন, মো. আসিফ চৌধুরী, মোহাম্মদ সিরাজ-উদ-দৌল্লাহ এবং হামিদুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা জোবাইর হোছেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু।সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন লুৎফুর রহমান রোহান ও রকিবুল হাসান।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সামিহা মুস্তাফা তিতলী, ডা. মাহতাব উদ্দীন আহমদ, কাউসার বিন সরোয়ার, হুজ্জাতুল ইসলাম সাঈদ, ইয়াসিন আরাফাত, ইমতিয়াজ আলী, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মো. সাকিব মিয়াজী, ইসমাঈল হোসেন নয়ন, সাদমানুর রহমান চৌধুরী, মোহাম্মদ আরিফুল ইসলাম, আতাউল্লাহ বিন নুরু, রাশেদ আজগর, তানজিদুল হক তুহিন, মীর নজিবুল্লাহ কায়সার, সৈয়দ মিনহাজ উদ্দিন, রিয়াজুল ইসলাম রিয়াজ, মামুনুল ইসলাম অভি, মো. রবিউল হোসেন, মোহাম্মদ কুতুবউদ্দীন, মোহাম্মদ আব্বাস উদ্দীন, মোহাম্মদ সাব্বির হোসেন, আনিসুল ইসলাম, মোহাম্মদ কারিউল মাওলা, মোহাম্মদ রুবেল, সুফী মোহাম্মদ মিনহাজ, সাহাদাত হোসেন, শফিউল আকবর, জি এম এম মহিউদ্দিন তাইফুর, ছৈয়দ আজিজুর রহমান, তৌফিকুজ্জামান চৌধুরী সোহেল, মোহাম্মদ আকরাম হোসেন, মোশাররফ হোসেন রবিন, আমজাদ হোসেন, ইঞ্জি. মো. ইনজামামুল কাসেম, মোহাম্মদ মুস্তাকিম, নুরুল আবছার সাইবান, এস এম আবু তালেব, মোহাম্মদ লোকমান, ইয়াছিন আরাফাত, মো. তাওকিরুল ইসলাম, আল নাফিজ রহমান, মনজুর এলাহি কাশ্মীর, মোহাম্মদ আরফিন, ওমর ফারুক সালমান, তানিয়া আমিন, নুসরাত জাহান, মোহাম্মদ আব্দুল আজিজ এবং মীর মিমরা।

দপ্তর সম্পাদক হিসেবে রাফসান জানি রিয়াজ এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে মোহাম্মদ রবিউল হোসেন মনোনীত হয়েছেন। কোষাধ্যক্ষ হিসেবে এমদাদুল হক এবং সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে আলহাজ মোহাম্মদ নুরউদ্দীন দায়িত্ব পালন করবেন।জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হয়েছেন মো. মামুন উদ্দিন। প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক রিদওয়ান কাদের এবং সহ-প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ বেলাল হোসেন, সুব্রত পাল, মোহাম্মদ সালমান হোসেন ও আল ইমন হোসাইন আহম্মেদ দায়িত্ব পেয়েছেন।

তথ্যপ্রযুক্তি ও গবেষণাবিষয়ক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার আশিকুল ইসলাম, শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে ফজলে আদনান এবং সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে নাভিদ আহমেদ চৌধুরী মনোনীত হয়েছেন।

সদস্য হিসেবে তাজরিন ফায়াজ, সিরাজুল হক, তাহজিব চৌধুরী, জেসন শার্মা, অ্যাডভোকেট মোহাম্মদ মুনতাসীর মহসিন, আজিজুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবু সাদ, শামীম জান্নাত আরা মিনা, মো. জাহিদ হাসান রুম্মান, মো. এ আমিন রাসেল, জুলফিকার আলি সামিন, আরাফাত রহমান, তৌহিদুল ইসলাম তকি, অ্যাডভোকেট তানজিমুল আলম, মোহাম্মদ আসাদুজ্জামান, কাওছার আহমেদ নাহিদ, বোরহান উদ্দিন পাভেল, মোহাম্মদ আবু মুসা, মোহাম্মদ দুলাল মিয়া, সৈয়দ আজিজুর রহমান বোরহান, আহসান হাবীব পায়েল, মো. নাজমুল বিশ্বাস, রূপম কুমার বড়ুয়া, সাইদুর রহমান সুমন, মো. ওমর সাইদ, রিহান ইসলাম রবিন, ফাতেমাতুজ জোহরা তানিয়া, আমজাদ হোসাইন, মো. একরামুল হাসান ভূঁইয়া, খাজা শিহাব, ওয়াহিদুল হক, কচির আহমেদ, মো. তানভিরুল ইসলাম, মফিজুর রহমান, মোহাম্মদ ইমতাজুল হক, নাজেম উদ্দিন, মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ রনি, নাজমুল হোসেন নাঈম, এস এম জাকির হোসেন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ সোহেল, মো. সাইফুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, ক্যাসিনো মারমা, মো. আফতাব মজুমদার, মো. ওয়াহিদুল হক, মো. গিয়াস উদ্দিন (খন্দকার জুয়েল), মো. সাহাদাত হাছান (সবুজ), মোহাম্মদ ইফতেখার হোসেন, মো. কামাল হোসেন, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, খাজা মো. শিহাব উদ্দিন, আনিসুল ইসলাম, নূর হোছাইন রাজু, মো. হামিদুল ইসলাম, বখতিয়ার হোসেন ও জসিম উদ্দিন মেম্বারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে কমিটি ঘোষণার পর সংগঠনটির কার্যক্রম নতুন করে গতিশীল হবে বলে জানিয়েছেন দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন।কমিটি নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া বা সাংগঠনিক জটিলতার তথ্য পাওয়া যায়নি। কমিটি ঘোষণার পর চট্টগ্রাম মহানগর এনসিপির রাজনৈতিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে ধারণা করা হচ্ছে।