
বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের নির্দেশনায় বান্দরবান বন বিভাগের থানচি রেঞ্জের আওতাধীন বড় মোদক এলাকায় অবৈধ ভাবে গাছ কর্তনকারী ও অবৈধ কাঠ মজুদকারীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করে ৭১৬টি সেগুন গোল কাঠ জব্দ করা হয়।
রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে থানচি রেঞ্জের বড় মোদক এলাকায় বিজিবি মোদক ৫৭ আলীকদম ব্যাটালিয়নের সার্বিক সহযোগিতায় বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের নির্দেশে থানচি রেঞ্জের রেঞ্জার ইসরায়েল হোসেন এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, বান্দরবান বনবিভাগের থানচি রেঞ্জে ইসরায়েল হোসেন রেঞ্জার হিসেবে দায়িত্বপালন করার পর থেকেই রেঞ্জ এলাকায় বিভিন্ন ভাবে ব্যাপক অভিযানের ফলে থানচির অবৈধ গাছ কর্তনকারীরা এবং অবৈধ কাঠ পাচারকারীরা নিত্যনৈমত্তিক কৌশল পাল্টিয়ে চলে আসছিলো।
তবুও সর্বশেষ, থানচির রেঞ্জের আওতাধীন বড় মোদক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবিকে সাথে নিয়ে চিহ্নিত বনখেকোদের আস্তানায় একটি সফল অভিযান পরিচালনা করে ৫ লক্ষ টাকার সেগুন গোলকাঠ জব্দ করেন যার পরিমাপ ৪২২.০৩ ঘনফুট প্রায়।
অভিযানে ৫ লক্ষ টাকার সেগুন গোল কাঠ জব্দ করা হয়।ইসরায়েল হোসেন আরো বলেন-শুধুই কাঠ জব্দ নয় কাঠগুলোর মজুদদারদের বিরুদ্ধেও বন আইনে মামলা করা হচ্ছে।
এদিকে থানচি রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, রেঞ্জার ইসরায়েল হোসেনের সাথে রেঞ্জ অফিসের হাইসিঙ চিঙ মার্মা ও ফরেস্ট গার্ড প্রকাশ চন্দ্র মল্লিক উপস্থিত ছিলেন।
এদিকে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স বান্দরবান বন বিভাগের সফল অভিযান পরিচালনা করায় অভিনন্দন জানান। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বান্দরবানের বন রক্ষায় আরও বিশেষ ভূমিকা পালন করতে হবে বন বিভাগকে।