কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি এবং আগামী প্রজন্মকে উচ্চশিক্ষা ও সাফল্যের পথে অনুপ্রাণিত করার লক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘এসএসসি সংবর্ধনা অর্জনকারী’২৬’ উপলক্ষে মিট দ্য প্রেস।২৫ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের কৃতিসন্তান ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন গাজী কে.ডি. ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রদল সভাপতি ও রাজনীতিবিদ গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ।
এ সময় সামাজিক, রাজনৈতিক, শিক্ষাঙ্গন ও সাংবাদিকতা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, মেধাবী শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া শুধু সংবর্ধনা নয়; এটি তাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে। ও সমাজের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।
‘মিট দ্য প্রেস’-এ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে শিক্ষার্থীদের সাফল্য ও সংবর্ধনা আয়োজনের উদ্দেশ্য তুলে ধরা হয়।
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় এই ইতিবাচক উদ্যোগের বার্তা বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।গাজী কে.ডি. ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি কৃতী শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পথচলায় উৎসাহ জোগানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়।