আগামী পাঁচ জুন আন্তর্জাতিক পরিবেশ দিবস সফল করতে চট্টগ্রামে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশের প্রচারণা অনুষ্ঠানে
মোহাম্মদ নাসিরুদ্দিন বাঙালির সভাপতিত্বে গতকাল ১৪ই মে রোজ বৃহস্পতিবার দুই নাম্বার গেইট হোটেল অফ চেঞ্জ রেস্টুরেন্টের পার্টি হলে সংগঠনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব সঙ্গীত শিল্পী মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় এক দায়িত্ব অর্পণ মত বিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক মোহাম্মদ কামাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও লেখক কুতুব উদ্দিন বখতিয়ার,প্রধান অতিথি বক্তব্যে বলেন দেশ ও জাতি স্বচ্ছ ও দূষণমুক্ত পরিবেশ গড়তে হলে বৃক্ষ পাহাড় নিধন বন্ধ করতে হবে এবং বিষাক্ত গ্যাস ও গাড়ির ধোঁয়া প্রচলিত মেইল ফ্যাক্টরির দুষন বন্ধ করতে হবে, শব্দ দূষণ ও নদী দূষণ সহ যাবতীয় পরিবেশ ধ্বংসকারী পরিবেশ বন্ধ করতে হবে, তিনি আরো বলেন দেশের প্রতিটি নাগরিকের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, দূষণের প্রতিবাদে আরো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে ।
সংগঠনের নবনির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী নূর মোহাম্মদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মাসুদ রানা পরিবেশ রক্ষার্থে দিকনির্দেশনা প্রণয়ন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক কবি কুতুবউদ্দিন বখতিয়ার বক্তব্য রাখেন মোঃ বাবুল, শিক্ষক অনুপম বড়ুয়া, বক্তব্য রাখেন বিশিষ্ট ডেন্টিস ডাক্তার আসাদুল্লাহ, বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক মজনুর ও বাবুল বড়ুয়া ও বিশিষ্ট সাংবাদিক আক্তার হোসেন সহ আরো অনেকে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। সুনির্দিষ্ট নীতিমালা না হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা কঠিন। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রশাসনকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে।